ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

Md. Shahriya Sikder
November 2, 2026 4:22 pm
Link Copied!

৮৭

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জুয়েল খাঁ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মশিপুর সরিষাকোল বাজার এলাকায় সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহজাদপুর থানা পুলিশের একটি দল নিয়মিত টহল ও মোবাইল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মশিপুর সরিষাকোল বাজারের বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

পরে স্থানীয় দুই ব্যক্তির উপস্থিতিতে আটক যুবকের দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যের ওজন পরিমাপ করে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করা হয়।

আটক জুয়েল খাঁ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জুংলীপুর গ্রামের মৃত লোকমান খাঁর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে শাহজাদপুর থানার তদন্ত ওসি নাজমুল কাদের বলেন, মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।