ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার ও সনদ বিতরণ

Md. Shahriya Sikder
November 2, 2026 4:29 pm
Link Copied!

৪৫

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন, শাহজাদপুরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন শাহজাদপুরের ফিল্ড সুপারভাইজার মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত এবং শাহজাদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থী ক্বিরাত, আজান, রচনা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা বিভাগে অংশ নেয়। প্রতিটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখে।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫১ জন শিক্ষার্থী। অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতেও এ প্রতিযোগিতা ইতিবাচক ভূমিকা রাখবে।

তাঁরা ভবিষ্যতেও শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।