ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বন বিভাগের অভিযানে ১৪৮টি হরিণের ফাঁদ উদ্ধার, জীবিত হরিণ ও বনশুকর বনে অবমুক্ত

Md. Shahriya Sikder
November 3, 2026 3:24 pm
Link Copied!

৩৩

মোঃ কারিমুল ইসলাম মোংলা প্রতিনিধি:

সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির আওতাধীন পশুর নদীর বাউন্ডারি ও কুঞ্চির খাল এলাকায় এক সফল যৌথ অভিযান চালিয়ে ১৪৮টি হরিণ শিকারের ডোয়া বা মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে।
গতকাল ০২ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ সোমবার জোংড়া ও চাঁদপাই রেঞ্জের বনরক্ষীদের একটি যৌথ টিম পায়ে হেঁটে টহল দেওয়ার সময় এই ফাঁদগুলো উদ্ধার করে।

অভিযান পরিচালনাকারী মোঃ মোস্তাকিম বিল্লাহ জানায়, সোমবার নিয়মিত টহলের অংশ হিসেবে জোংড়া ও চাঁদপাই বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রের একটি বিশেষ যৌথ টিম কুঞ্চির খাল ও পশুর নদীর সীমান্তবর্তী এলাকায় পায়ে হেঁটে তল্লাশি শুরু করে। এ সময় বনের ভেতরে বন্যপ্রাণী শিকারিদের পেতে রাখা ১৪৮টি হরিণ শিকারের বিশেষ দড়ি বা মালা ফাঁদ (ডোয়া) দেখতে পান তারা। বনকর্মীরা তাৎক্ষণিকভাবে ফাঁদগুলো জব্দ করে উচ্ছেদ করেন।

অভিযান চলাকালীন একটি পেতে রাখা ফাঁদে বন্যপ্রাণী আটকে থাকার শব্দ পেয়ে এগিয়ে যান বনকর্মীরা। সেখানে ফাঁদে আটকা পড়া অবস্থায় একটি চিত্রল হরিণ এবং একটি বন্য শুকর উদ্ধার করা হয়। উদ্ধারের পর প্রাণী দুটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে পুনরায় সুন্দরবনের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

জোংড়া বন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান জানান, সুন্দরবনের বন্যপ্রাণী পাচার ও শিকার রোধে বন বিভাগের এই বিশেষ কঠোর নজরদারি এবং পায়ে হেঁটে টহল কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টাও চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।