ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক শাহজাহান বাশারকে নিয়ে কটূক্তিকারীদের ধুয়ে দিলেন শাহরিয়া সিকদার

Md. Shahriya Sikder
November 5, 2026 4:19 pm
Link Copied!

৯৪

বিশিষ্ট সাংবাদিক মোঃ শাহজাহান বাশারকে নিয়ে কিছু সাংবাদিকের তুচ্ছতাচ্ছিল্য, সমালোচনা ও কটূক্তির ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক মোঃ শাহরিয়া সিকদার। তিনি বলেন, একজন অভিজ্ঞ সাংবাদিকের দীর্ঘদিনের কর্মজীবন, অর্জন ও পদ-পদবি নিয়ে যারা কটূক্তি করেন, তাদের আগে নিজেদের যোগ্যতা ও পেশাগত অবদান পর্যালোচনা করা উচিত। সময় এডিশনের সম্পাদক ও প্রকাশক মোঃ শাহরিয়া সিকদার বলেন, যারা নিজেরা কোনো পদ-পদবি অর্জনের যোগ্যতা তৈরি করতে পারেননি, তারাই অনেক সময় অন্যের অর্জিত পদ-পদবি দেখে সমালোচনা ও কটূক্তিতে মেতে ওঠেন। মনে রাখবেন, অন্যের অর্জন নিয়ে সমালোচনা করে নিজের অবস্থান তৈরি করা যায় না। বরং অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সময় নষ্ট করার কারণেই অনেকে নিজের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন।তিনি আরও বলেন, নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে কিছু অর্জন করার চেষ্টা করুন। অন্যের পদ-পদবি নিয়ে কটূক্তি করার আগে ভাবুন, নিজের পেশাগত জীবনে আপনার অবদান কী? কারও সম্মানহানি করে নিজেকে সম্মানিত করা যায় না। অন্যের অর্জনকে ছোট করার মানসিকতা পরিহার করুন। কারণ, যোগ্যতার পরিচয় কথায় নয়, কাজে দিতে হয়।

মোঃ শাহরিয়া সিকদার বলেন, মোঃ শাহজাহান বাশার তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতা, অভিজ্ঞতা ও কর্মের মধ্য দিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন। তাঁর অর্জন নিয়ে কারও আপত্তি থাকলে যুক্তি ও তথ্য দিয়ে সমালোচনা করুন। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, তুচ্ছতাচ্ছিল্য ও কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি কটূক্তিকারীদের উদ্দেশে আরও বলেন, অন্যের পদ-পদবি দেখে জ্বলে ওঠার পরিবর্তে নিজের অবস্থান তৈরিতে মনোযোগ দিন। মনে রাখবেন, অন্যকে নিচে নামানোর চেষ্টা করে কেউ কখনো প্রকৃত অর্থে উপরে উঠতে পারে না। নিজের যোগ্যতা থাকলে কাজের মাধ্যমে প্রমাণ করুন। আর যোগ্যতা অর্জনের চেষ্টা না করে অন্যের অর্জন নিয়ে কটাক্ষ করা বন্ধ করুন। তিনি আরও বলেন, সাংবাদিকতা কোনো ব্যক্তিগত আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র নয়। এখানে অভিজ্ঞতা, সততা, সাহস, দায়িত্বশীলতা ও পেশাগত অবদানই একজন সাংবাদিকের প্রকৃত পরিচয়। সাংবাদিকদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একজন সহকর্মীকে অসম্মান করার অধিকার কারও নেই।

মোঃ শাহজাহান বাশার এর সহকর্মীরা মনে করে, সাংবাদিকতার মর্যাদা রক্ষায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাগত শিষ্টাচার অপরিহার্য। সমালোচনা হোক তথ্যভিত্তিক, ব্যক্তিগত বিদ্বেষ কিংবা কটূক্তির মাধ্যমে নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।