ঢাকাFriday , 6 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

Md Salam Miya
November 6, 2026 1:11 pm
Link Copied!

১২৯

 

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:


মানিকগঞ্জের হরিরামপুরে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিআর মামলা নং-৩২৩ (হরি)/২৫-এর আওতায় দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬(২) ধারায় দায়ের করা মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—হরিরামপুর উপজেলার পিপুলিয়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে খোরশেদ আলম (৬২), দাসকান্দি বয়ড়া গ্রামের শেখ জয়নালের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৫) এবং একই এলাকার জাকির হোসেনের স্ত্রী রুপা আক্তার (৩০)।

এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম. তৌফিক আজম মুঠোফোনে জানান, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পুলিশের অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।