ঢাকাFriday , 6 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৫ ১০০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলার এক আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার আরও চারজন

Shahjahan Bashar
November 6, 2026 2:37 pm
Link Copied!

৭৭

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানসহ পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত এক আসামি এবং সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের অপরাধে আরও তিনজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের অভিযানে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ও শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নাইঘর উঁচা ব্রিজের পশ্চিম পাশে বটগাছের নিচে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গলগামী পাকা সড়ক থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোছা. সুমাইয়া আক্তার তাপসী (২০) নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, শুক্রবার (৬ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি আমেনা খাতুনকে গ্রেফতার করা হয়। তিনি বড়ধুশিয়া এলাকার বাসিন্দা এবং মেসার্স আমেনা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী হিসেবে পরিচিত।

এ ছাড়া শুক্রবার ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্যের সহযোগিতায় পুলিশের আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য তিনজনকে আটক করা হয়। তারা হলেন—রাজশাহী জেলার চারঘাটের বাসিন্দা ও বর্তমানে শশীদল এলাকায় অবস্থানরত মো. শাকিল ইসলাম (২৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড়দুর্গাপুর এলাকার মো. রায়হান (২৪) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার বড় নাগাইশ এলাকার মো. আশিকুর রহমান জনি (২৫)।

পুলিশ জানায়, গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।