ঢাকাSunday , 8 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন

Md Salam Miya
November 8, 2026 3:34 pm
Link Copied!

৯৯

 

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি


করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসানুর রহমান হাসান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল রানা। এ সময় আরও বক্তব্য দেন পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক রাসেল সরকার, আইটিসি কর্মকর্তা মাহবুবা আলম এবং সমবায়ী এনামুল হক ও শাহাদৎ হোসেনসহ অন্যান্য অতিথিরা।

এসময় ইউএনও সাবরিনা শারমিন বলেন, সমবায় কেবল অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি মাধ্যম নয়, বরং এটি পারস্পরিক সহযোগিতা, ঐক্য, সম্প্রীতি ও সম্মিলিত উন্নয়নের একটি শক্তিশালী ভিত্তি। সমবায়ের মাধ্যমে শাহজাদপুরের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক বৈষম্য হ্রাসে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

এছাড়া সমবায় কর্মকর্তা রবিউল রানা তার বক্তব্যে বলেন, শাহজাদপুরের সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের ভিত্তিতে পরিচালনা করতে হবে। পাশাপাশি তরুণ সমাজ ও নারীদের সমবায় কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করা গেলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আলোচনা সভার শেষ পর্যায়ে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শাহজাদপুর উপজেলার শ্রেষ্ঠ দুই সমবায়ীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমবায়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।