ঢাকাWednesday , 11 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার উদ্যোগ

Link Copied!

৭৩

মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার উদ্যোগ

আগের সাময়িক নিষেধাজ্ঞার পরিবর্তে নতুন আইনে পরিস্থিতি পরিবর্তন হলেও বহাল থাকবে প্রবেশ নিষেধাজ্ঞা

মালদ্বীপ প্রতিনিধি | মোহাম্মদ মাহামুদুল

ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে নতুন আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয়।

প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত নতুন আইনে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশে নিঃশর্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এমনকি পরিস্থিতির পরিবর্তন হলেও এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এর আগে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলাকালে সাময়িকভাবে ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছিল দেশটির সরকার। তবে নতুন উদ্যোগের ফলে সেই সাময়িক নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান বিল অনুযায়ী, পরিস্থিতি পরিবর্তিত হলেও ইসরায়েলি পাসপোর্টধারী যেকোনো ব্যক্তির প্রবেশে নিঃশর্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।’

এদিকে, ইসরায়েলি নাগরিকরা অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করে মালদ্বীপে প্রবেশ করতে পারবেন কি না, সে বিষয়ে আইনের চূড়ান্ত বিধান ও প্রয়োগ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

১ হাজার ১৯২টি দ্বীপ নিয়ে গঠিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। সাদা বালুর সৈকত, স্বচ্ছ নীল জলরাশি এবং বিলাসবহুল রিসোর্টের জন্য বিশ্বজুড়ে দেশটির পরিচিতি রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বর মাসে গাজায় যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলবিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে নিজেদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণের বিষয়ে সতর্ক করেছিল ইসরায়েল।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়