ঢাকাFriday , 13 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নবীজি (দ.) ও আহলে বায়তের ত্যাগের আদর্শ ধারণ করতে হবে: শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.জি.আ)

Shahjahan Bashar
November 13, 2026 1:05 pm
Link Copied!

৯৯

মো.শাহজাহান বাশার

১২ নভেম্বর: পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও শোহাদায়ে কারবালার স্মরণে চাঁদপুরের শাহরাস্তিতে আজিমুশশান সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মা.) বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর পবিত্র জীবনাদর্শ এবং আহলে বায়তের আত্মত্যাগ মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ। তাঁদের প্রতি ভালোবাসা কেবল আবেগের বিষয় নয়; বরং তাঁদের শিক্ষা, আদর্শ, ত্যাগ, ধৈর্য, সত্যনিষ্ঠা ও মানবকল্যাণের চেতনাকে জীবনে বাস্তবায়ন করাই প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যদের আত্মত্যাগ ছিল সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত। অন্যায়, জুলুম ও স্বৈরাচারের কাছে মাথা নত না করে সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেয় কারবালার ইতিহাস। মহানবী (দ.)-এর পবিত্র সুন্নাহ এবং আহলে বায়তের আদর্শ অনুসরণের মাধ্যমেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার, মানবিকতা, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উঘারিয়ায় জয়নগর জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম পাটোয়ারী লিটন এবং পশ্চিম চিতোষী ১৯ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জোবায়ের কবির বাহাদুর।
এতে আলোচনা করেন ঢাকার মিরপুর-১ মসজিদ-এ গাউছুল আজমের খতিব হযরত মাওলানা মুফতি মাকসুদুর রহমান মাইজভাণ্ডারী, উভরিয়া অষ্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী মাসুম বিল্লাহ মমতাজী, জয়পুরনগর জামে মসজিদের খতিব হযরত মাওলানা ইউনুস আলী আল-আবেদী, বড়তুলা কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা তাজুল ইসলাম আল-আবেদী, হযরত মাওলানা ইউনুস আনসারী আল-কাদেরী, কুমিল্লার ধনপুর জামে মসজিদের মাওলানা জহিরুল ইসলাম আল-কাদেরী, অষ্টগ্রাম জামে মসজিদের মাওলানা শাফায়েত হোসেন আল-কাদেরী এবং মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ কেরামত আলী আল-কাদেরী প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা লোকমান হোসেন আল-আবেদী, জয়মনগর। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ ক্বারী খাজা বাহাউদ্দীন আল-কাদেরী।
এ সময় বিশিষ্ট ওলামায়ে কেরাম, স্থানীয় খলিফাবৃন্দ, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
সালাতু সালাম শেষে মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-মাইজভাণ্ডারী (মা.)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।