ঢাকাWednesday , 15 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা থাকা ৫ শতাধিক পরিবারের মাঝে এমপির ত্রান সহায়ত

News Admin
July 15, 2026 6:17 pm
Link Copied!

৫৫

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব।

অতিবৃষ্টিজনিত কারনে জলাবদ্ধতার কারনে ক্ষতিগ্রস্থ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সহযোগীতায় খাদ্য সামগ্রী পেলো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৫ শতাধিক পরিবার।

গত কয়েক দিনের টানাবৃষ্টিতে জলাবদ্ধতার শিকার হওয়া হতদরিদ্র এসব পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ফরিদপুর পৌরসভার ৬,৭,৮ ও ১১ নং ওয়ার্ডের জলাবদ্ধতায় থাকা ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসাবে চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী ফারিয়ান ইউসুফ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তানভির চৌধুরী রুবেল, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, বিএনপি নেতা আতিকুর রহমান আতিক, মোঃ লুৎফর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নির্দেশে জলাবদ্ধতার শিকার হওয়া অসহায় মানুষের পাশে তারা ছুটে এসেছেন। বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপি সরকার সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে। ফরিদপুর পৌরসভার যেসব স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটি সমাধানে কাজ করা হচ্ছে বলে জানান বিএনপির নেতৃবৃন্দ। আগামীতে যাতে জলাবদ্ধতা না হয় সেজন্য স্থায়ী ব্যবস্থা গ্রহনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তারা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।