ঢাকাSunday , 15 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Shahjahan Bashar
November 15, 2026 9:44 am
Link Copied!

৭৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৬ রবিবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা, কেক কাটা ও মধ্যাহ্নভোজের
আয়োজন করা হয়চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি রিপন আলীর সভাপতিত্বে এবং অ্যাসোসিয়েশনের মহাসচিব শহীন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ‘চাঁপাই দর্পণ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আশরাফুল ইসলাম রঞ্জু।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সূফী জাহাঙ্গীর কবির কামাল, একে এস রোকন (সমকাল ও একাত্তর টিভি), ফয়সাল আজম অপু (এশিয়ান টিভি), মহিদুল ইসলাম ফরহাদ (দৈনিক ঘোষণা), মো. আসাদ (দৈনিক খবরের কাগজ) এবং চককীর্তি ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।​বক্তারা বলেন, বিগত ২৮ বছর ধরে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও সত্যের পক্ষে অবিচল থেকে দেশ ও জাতির কল্যাণে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে কেক কেটে ওমধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।