ঢাকাTuesday , 17 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

Shahjahan Bashar
November 17, 2026 5:14 am
Link Copied!

৪৯

ক্রাইম রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন মির্জাপুরের গণমাধ্যমকর্মীরা।

সোমবার দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বলেন, মাদক সেবনের ভিডিও ধারণের জেরে মব সৃষ্টি করে চার সাংবাদিককে হেনস্তা করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে পরিকল্পিত ও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় বলে অভিযোগ করেন তারা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং কারাবন্দি চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবি জানান গণমাধ্যমকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।