ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

দুদকের এডহক পাবলিক প্রসিকিউটর হলেন কক্সবাজারের অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী

Shahjahan Bashar
November 24, 2026 6:31 am
Link Copied!

৩৩

মোহাম্মদ হোসাইন ,  কক্সবাজার জেলা প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনার জন্য কক্সবাজারের আইনজীবী অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরীকে এডহক ভিত্তিতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুদকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে জারি করা এক চিঠির মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুদকের মামলাসমূহ পরিচালনার জন্য সংশ্লিষ্ট আবেদন এবং কমিশনের অনুমোদনের পরিপ্রেক্ষিতে তাঁকে এডহক ভিত্তিতে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী কমিশনের নির্ধারিত হারে সম্মানী পাবেন। দায়িত্ব পালনকালে তিনি কমিশনের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না। পাশাপাশি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন না।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী দুদকের তদন্ত ও তদারকিসংশ্লিষ্ট কর্মকর্তাদের এফিডেভিট প্রস্তুত এবং চার্জশিট দাখিলের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। তাঁর দায়িত্ব পালনের কাজ মূল্যায়নের ভিত্তিতে নিয়োগ বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

দুদকের উপপরিচালক (প্রসিকিউশন) নাসিমা তানজিদার মুনমুন স্বাক্ষরিত ওই নিয়োগপত্রে দায়িত্ব পালনের বিভিন্ন শর্ত ও নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।