ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সর্বনিম্ন ১৭০০০ টাকা বেতন ঘোষণার পরেও গাজীপুরে সড়ক অবরোধের চেষ্টা।

Shahjahan Bashar
November 25, 2026 8:03 am
Link Copied!

৬৬

মোঃ মাইনুদ্দিন শিকদার,গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরে পোশাক শ্রমিকেরা ন্যূনতম মজুরি বোর্ডের নতুন বেতন ১৭০০০ টাকা প্রত্যাখান করে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারা দুটি মহাসড়কে- ভোগড়া বাইপাস ও নাওজোড়সহ কয়েকটি কারখানার সামনে বিক্ষোভ করেন।

এ সময় পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া হয়।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে, বুধবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। সকাল সাড়ে ৮টার দিতে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় মহাসড়কে পোশাক শ্রমিকরা অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়া মাত্রই শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া শুরু করে। এসময় মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ-টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন জানান, গাজীপুরের কয়েকটি স্থানে শ্রমিকদের আন্দোলন চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বুঝিয়ে আবার কোথাও টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে।

তিনি আরো জানান , পরিস্থিতি বিবেচনায় সকাল ১০ টা পর্যন্ত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৩৫ টি কারখানা।

গতকাল ২৪ নভেম্বর ন্যুনতম মজুরি বোর্ডের আলোচনা শেষে শ্রমিকদের জন্য সর্বোচ্চ গ্রেডে (গ্রেড-১) নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা), গ্রেড-২-এ ২০ হাজার টাকাও গ্রেড-৩-এ নিম্নতম মজুরি ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা করা হয়।

মজুরি বোর্ডের এই সিদ্ধান্ত এখন শ্রম মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। মন্ত্রণালয় অনুমোদন দিলে ১ ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর হবে, আর জানুয়ারিতে শ্রমিকরা নতুন স্কেলে প্রথম বেতন পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।