ঢাকাSaturday , 18 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে জাল চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, থানায় মামলা; আসামিদের গ্রেপ্তারের দাবি

News Admin
July 18, 2026 12:24 pm
Link Copied!

৬২

মোঃ মহিবুল্লাহ মেহেদী

সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের পশ্চিম দুলাল (মন্ডলপাড়া) গ্রামে মাছ ধরার জাল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হওয়ার পাশাপাশি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম দুলাল গ্রামের মৃত নুরুল হক মন্ডলের ছেলে আব্দুল ছামাদ মন্ডল গত ১০ জুলাই ২০২৬ সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় মৃত ইদ্রিস আলীর ছেলে রাসেল মন্ডল ওরফে আসাদ, আশরাফুল মন্ডলসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই ২০২৬ বিকেল প্রায় ৩টার দিকে মাছ ধরার জাল চুরির ঘটনাকে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। এ সময় বাদীর স্ত্রী খুকি বেগম প্রতিবাদ করলে তাকে এবং আব্দুল ছামাদ মন্ডলকে মারধরের অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, হামলার সময় খুকি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া হামলাকারীরা বসতবাড়ির টিনের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ আনুমানিক ৪ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।

মামলার বাদীর দাবি, ঘটনার পর কয়েকদিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে। এখনো তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি এবং স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপও কামনা করেছেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের আটক করতে সর্বাত্মক চেষ্টা চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।