ঢাকাMonday , 20 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

“প্রতারক জগতের জাদুঘর” খ্যাত রিজেন্ট সাহেদ পল্লবী থানার মামলায় আবারও গ্রেপ্তার

News Admin
July 20, 2026 5:11 pm
Link Copied!

৬৮

মো: রাসেল সরকার-ঢাকা,

​করোনা টেস্ট জালিয়াতিসহ নানা প্রতারণার দায়ে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় দায়ের করা একটি মামলার আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

​আজ সোমবার (২০ জুলাই ২০২৬) দুপুরে মিরপুরের ইসিবি চত্বর এলাকা থেকে প্রথমে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

​পল্লবী থানার একটি সিআর (কমপ্লেইন্ট রেজিস্টার) মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই পুলিশ তাকে পুনরায় হেফাজতে নেয়।

​এর আগে ২০২০ সালের করোনা মহামারির সময়ে কোনো পরীক্ষা ছাড়াই হাজার হাজার ভুয়া করোনা সার্টিফিকেট দেওয়ার অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। ওই বছরের ১৫ জুলাই ভারতে পালানোর চেষ্টার সময় সাতক্ষীরা থেকে তাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। সাহেদের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও জালিয়াতিসহ দেশের বিভিন্ন থানায় প্রায় ৯৬টি মামলা রয়েছে। পূর্বের সব মামলায় পর্যায়ক্রমে জামিন পাওয়ার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। কারাগার থেকে মুক্তির প্রায় দুই বছর পর নতুন করে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে তিনি আবারও পুলিশ হেফাজতে গেলেন।

​বিগত সরকারের শাসনামলে দেশের বিভিন্ন টেলিভিশন টকশোতে প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে নিজের ছবি ব্যবহার করে প্রভাব বিস্তার করতেন সাহেদ। নিজেকে একটি কথিত পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতাকর্মী এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে টেলিভিশন টকশোতে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার নানা জালিয়াতির গল্পের জন্ম দিয়ে তিনি পরিচিত হয়ে ওঠেন “প্রতারক জগতের জাদুঘর” হিসেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।