ঢাকাSaturday , 18 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসনের হস্তক্ষেপে জলাবদ্ধতা মুক্ত মিন্নতনগর, স্বস্তি ফিরেছে ৪০ পরিবারে

News Admin
July 18, 2026 5:47 pm
Link Copied!

৪৫

শাহাদাত কামাল শাকিল.. 

একদিন আগেও যেখানে ছিল হাঁটু সমান পানি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের পর আজ সেই দৃশ্যই বদলে গেছে। পানি নেমে যাওয়ায় স্বাভাবিক জীবনে ফিরেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মিন্নতনগর উত্তরপাড়ার বাসিন্দারা।

শুক্রবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা *সুজন চন্দ্র রায়* এবং সহকারী কমিশনার ভূমি *সজিব তালুকদার* সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পানি নিষ্কাশনে বাধা দেওয়া বাঁধ কেটে দেওয়া হয়।

এর ফলেই একদিনের মধ্যে এলাকা থেকে পানি সরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, টানা কয়েকদিন পানিবন্দি থাকায় চরম দুর্ভোগে ছিলেন তারা। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে এখন কিছুটা স্বস্তি ফিরেছে।

ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, “মানুষের কষ্টের কথা শুনে আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে যেন এখানে আর জলাবদ্ধতা তৈরি না হয় সেজন্য স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

*স্থান:* মিন্নতনগর, বারপাড়া ইউনিয়ন, সদর দক্ষিণ, কুমিল্লা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।