ঢাকাWednesday , 15 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের অধিকার হরণ ও বৈষম্যের প্রতিবাদে কুমিল্লায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি!

News Admin
July 15, 2026 6:19 pm
Link Copied!

৬৬

কুমিল্লা প্রতিনিধি।।

সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে কুমিল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

বুধবার (১৬ জুলাই) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রকৃত সাংবাদিকদের সদস্যপদ প্রদান, অধিকার নিশ্চিতকরণ এবং সাংগঠনিক কার্যক্রমে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। তারা এসব অনিয়ম বন্ধ করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, কুমিল্লা প্রেসক্লাবে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার ও বৈষম্যের অভিযোগ রয়েছে। কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবমুক্ত থেকে প্রেসক্লাব পরিচালনা এবং প্রকৃত সাংবাদিকদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকরা প্রশ্ন তুলে বলেন, একজন ব্যক্তি ৩০ বছর সাংবাদিকতা করার পরও যদি সদস্যপদ বা ন্যায্য মর্যাদা না পান, তাহলে এর পেছনের বিশেষ যোগ্যতার মানদণ্ড কী—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্ট করা উচিত।

তারা আরও বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

অবস্থান কর্মসূচিতে দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবির ভূঁইয়া, এসএ টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, চ্যানেল এসের কুমিল্লা প্রতিনিধি রাজিব সাহা, নাগরিক টিভির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

এছাড়া কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন ইন্ডিপেনডেন্ট টিভির তানভীর দ্বীপু, ডিভিসির নাছির উদ্দীন চৌধুরী, স্টার নিউজ টিভির আবদুল্লাহ আল মারুফ, বাংলা টিভির আরিফ মজুমদার, এনটিভির আবু সুফিয়ানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।