মারুফ হোসেন-
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর (কৃষ্ণপুর) সৌদি প্রবাসী মোঃ এনামুল হক এর বাড়ি একমাত্র রাস্তাটি পুকুরে ভেঙে তলিয়ে যাচ্ছে। এ রাস্তা দিয়ে অনেক মানুষের চলাচল। সৌদি আরব প্রবাসী মোঃ এনামুল হক বলেন আমরা আওয়ামী লীগ আমলে নির্যাতিত। আমরা বিএনপি পরিবার। আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর (কৃষ্ণপুর) মসজিদ টু আবুল হাসেম আব্বাসিয়া স্কুল রাস্তা থেকে এনামুল হক এর বাড়ি পর্যন্ত এটি প্রাচীন রাস্তা।এখান দিয়ে অনেক গুলো পরিবারের লোকজন চলাচল করে। সামান্য বৃষ্টিপাতে পুকুরের ভাঙ্গন ও পানি বৃদ্ধির কারনে রাস্তাটি তলিয়ে যায়। সাধারণ মানুষের চলাচল ব্যাঘাত ঘটে। স্কুল কলেজে পড়ুয়া ছেলেমেয়েদের ভোগান্তি অনেক।শিশুরা রাস্তা পারাপারে অনেক সময় পুকুরে পরে যায়।পায়ে হেঁটে চলাচলও দুঃসহ হয়ে পড়ে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের জন্য এটি এক মারাত্মক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ এ রাস্তাটি এখন শিশু, বৃদ্ধ মানুষ এবং যানবাহন চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। স্হায়ীদের সাথে কথা বললে তারা বলেন এই জনপদের মানুষ যুগ যুগ ধরে অবহেলিত। এলাকার যোগাযোগ ব্যবস্থা অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটাই পিছিয়ে। শিক্ষা, স্বাস্থ্য ও জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য এই পথটিই প্রধান অবলম্বন আমাদের সবার । অথচ সংস্কারের অভাবে প্রতিবছর বর্ষা মৌসুমে এই জনপদ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।এমতাবস্থায় রাস্তাটি মাটি দিয়ে ভরাট এবং রিটার্নিং ওয়াল নির্মান জরুরি হয়ে পড়েছে। আমরা চাই দ্রুত রাস্তাটি মেরামত হউক।
মোঃ এনামুল হক বলেন এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার আদর্শ সদর, কুমিল্লা বরাবর একটি আবেদন করেছি।আশা করি আমাদের মাননীয় কৃষি মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন ও মাননীয় এমপি মনিরুল হক চৌধুরী এ বিষয়টি নজরে আনবেন।

