ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক পুলিশের তৎপরতায় যাত্রাবাড়ীতে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার প্রাইভেটকার জব্দ 

News Admin
July 22, 2026 1:44 pm
Link Copied!

৮৭

নিজস্ব প্রতিবেদনঃ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় ১৯৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকাল আনুমানিক ৮: ঘটিকায় ট্রাফিক যাত্রাবাড়ী জোনের সদস্যরা ধোলাইপাড় এলাকায় দায়িত্ব পালনকালে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন। ট্রাফিক পুলিশের সংকেত উপেক্ষা করে গাড়িটির চালক দ্রুত পালানোর চেষ্টা করলে গাড়িটিকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় চালকসহ তিনজন লোক প্রাইভেটকারটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি তল্লাশি করে ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা প্রাইভেটকারের থেকে ১৯৯ বোতল ফেনসিডিল, মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।