ঢাকাTuesday , 14 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিবর্তন, এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে

News Admin
July 14, 2026 11:41 am
Link Copied!

৫২

কুমিল্লা, ১৪ জুলাই ২০২৬: জলাবদ্ধতার কারণে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার একটি কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আগামীকাল থেকে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিতব্য সব এইচএসসি পরীক্ষা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের নিরাপত্তা, নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের আগেই নতুন কেন্দ্র ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।