ঢাকাWednesday , 8 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানসহ ৬১৪ কম্বল উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

News Admin
July 8, 2026 1:27 pm
Link Copied!

১৪৮

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় যৌথ অভিযানে লুণ্ঠিত একটি কাভার্ড ভ্যানসহ ৬১৪টি কম্বল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কর্মকর্তারা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহসহ পুলিশের একটি দল একাধিক সম্ভাব্য আস্তানায় একযোগে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—আব্দুর রহিম (৪২), মো. ফারুক ওরফে বাবু (৪০), মো. রফিকুল ইসলাম (৪০), আব্দুল গাফফার (৩৭) এবং আব্দুর রহমান (৩০)।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী কাভার্ড ভ্যানকে টার্গেট করে ডাকাতি চালিয়ে আসছিল।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি মহাসড়কের একটি স্থানে চালক ও হেলপারকে জিম্মি করে কম্বলবোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাই করা হয়। পরে ডাকাতরা লুণ্ঠিত কম্বলগুলো বিক্রির উদ্দেশ্যে নিজেদের গোপন আস্তানায় মজুত করে রাখে। অভিযানের সময় পুলিশ লুণ্ঠিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করার পাশাপাশি অক্ষত অবস্থায় ৬১৪টি কম্বল জব্দ করে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, উদ্ধার হওয়া কম্বলগুলো দেশের অন্য অঞ্চলে সরবরাহ কিংবা ত্রাণ কার্যক্রমে ব্যবহারের জন্য ঢাকা থেকে পরিবহন করা হচ্ছিল। তবে পণ্যের প্রকৃত মালিকানা ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত ডাকাতি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একই সঙ্গে চক্রটির মূলহোতা, অন্যান্য সহযোগী এবং লুণ্ঠিত মালামাল কোথায় বিক্রির পরিকল্পনা ছিল, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।