ঢাকাMonday , 17 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম অনুষ্ঠিত

News Admin
August 17, 2026 3:32 pm
Link Copied!

৭০

 

মোঃ সালাম মিয়া


কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরে যুবদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘যুব কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম’ শীর্ষক একটি সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্র্যাকের কর্মকর্তাগণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান কর্মসংস্থান বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন, ক্যারিয়ার পরিকল্পনা, ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি এবং উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করা হয়।

প্রোগ্রামে যুবদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, চাকরির সুযোগ ও সহায়তা, পরামর্শ ও ক্যারিয়ার পরিকল্পনা, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সহায়তা, সহজ আর্থিক সেবা এবং ক্যারিয়ার ও ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরিতে সহযোগিতার বিষয়গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী পরিচালক, সহকারী পরিচালক ও ডিডি (উপপরিচালক) মহোদয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ট্রেডের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি তাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীরাও কার্যক্রমটির মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বাস্তবভিত্তিক বিভিন্ন দিকনির্দেশনা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।