ঢাকাFriday , 21 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা কবি ফোরামের উদ্যোগে ——-কবি ও কলামিষ্ট জাহাঙ্গীর আলম জাবিরের ৫০ তম জম্মদিন পালিত

News Admin
August 21, 2026 3:59 pm
Link Copied!

৬২

 

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।


কুমিল্লা কবি ফোরামের উদ্যোগে আনন্দঘন পরিবেশে কুমিল্লার পরিচিত মুখ, সাংবাদিক, কবি ও কলামিষ্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের ৫০তম জম্মদিন পালন করা হয়েছে।

২০ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা আদালতের পূর্ব গেইট সংলগ্ন স্বেচ্ছাসেবী সংগঠন অভিপ্রায় কার্যালয়ে আনন্দ উচ্ছ্বাসের মধ্যদিয়ে ধর্ম ও সমাজ সচেতন লেখক, সাংবাদিক ও বিশিষ্ট সংগঠক, কবি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ৫০ তম বছরে পদার্পণে আলোচনা,কবিতা পাঠ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কুমিল্লা কবি ফোরামের সভাপতি, কবি ও সাংবাদিক মো: আবদুল আউয়াল সরকার এর সভাপতিত্বে ও দৈনিক প্রতিবিম্ব কুমিল্লা জেলা প্রতিনিধি কবি আজিম উল্যাহ হানিফের প্রানবন্ত উপস্থাপনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কবি এমদাদুল হক ইয়াছিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বুড়িচং উপজেলার কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মো: জামাল হোসেন, কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক ও সাপ্তাহিক সমতটের কাগজ সম্পাদক জামাল উদ্দিন দামাল, নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, রসিক কবি মো: আবদুল কাইয়ুম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,সাংগঠনিক সম্পাদক প্রাথী আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, সাংবাদিক এহতেশামুল আরেফীন রুমেল, মো: আলমগীর হোসেন বাচ্চু, শাহীনুল ইসলাম শাহিন, বাংলাদেশ ইসলামী যুবসেনা কুমিল্লা জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মাওলানা মো: মাসুম বিল্লাহ, তরুণ সংগঠক, মানবিক যোদ্ধা মো: জাবের হোসাইন, দৈনিক কুমিল্লা প্রতিদিন সম্পাদক মো: শরীফুল ইসলাম সুমন, এডভোকেট ফেরদৌসী আক্তার লাকী, কুমিল্লা কবি ফোরামের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হৃদয়।

এডভোকেট মো: জাফর আলীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,

এডভোকেট মনিরুল ইসলাম, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, নারী নেত্রী সুমী বড়ুয়া, কবি সানজিদা রোমানা, দৈনিক সময় বায়ান্ন জেলা প্রতিনিধি নূরুল ইসলাম শাহীন, কবি পত্মী সেলিনা আক্তার, কবিপূত্র রিফাত ইসলাম।

সব শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ আবু সাঈদ নঈমী আত্ব তাহেরী, কুমিল্লা ।

উল্লেখ্য, কবি, সাংবাদিক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ধর্মীয় সামাজিক সংগঠন গাউছিয়া ইসলামিক মিশনের প্রতিষ্ঠাতা, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় শূরা সদস্য, প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা কবি ফোরামের সহ সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র পত্রিকায় ধর্মীয় ও সামাজিক অসংগতির বিরুদ্ধে লেখালেখি করে যাচ্ছেন এবং একাধিক মিডিয়ায় কাজ করছেন। ব্যক্তিগত জীবনে তিনি, তিন ভাই, তীন বোনের মাঝে তিনি তৃতীয়, বাবা আছেন, মা দুই বছর পূবে হারিয়েছেন। এছাড়া স্ত্রী ও তিন ছেলে সন্তানের জনক। অনুষ্ঠানে তিনি আয়োজক ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের দোয়া ও ভালবাসা কামনা করে বলেন, আমি সহ আমরা সবাই যেন দেশ, জাতি, ধর্ম ও সমাজের কল্যাণকর কর্মকাণ্ডে নিয়োজিত থেকে দুনিয়া ও আখেরাতের জীবনকে সুন্দর ও আলোকিত করার জন্য সবার প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।