ঢাকাMonday , 10 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁ/জা/সহ অটোরিকশা উদ্ধার, মাদক বিক্রেতা আটক

Link Copied!

৬২

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি অটোরিকশা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ইসমাইল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল ৯টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানাধীন ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল সাকিন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) ডিএমএ মজিদ ও এএসআই (নিঃ) মো. সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ধান্যদৌল সাকিনে ইঞ্জিনিয়ার আনিস সাহেবের ‘মাতৃছায়া’ নামক বাড়ির সামনে মিরপুর থেকে ব্রাহ্মণপাড়াগামী পাকা সড়কের ওপর একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়।

‎তল্লাশিকালে অটোরিকশা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে পুলিশ। এ ঘটনায় মো. ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ইসমাইল মিয়া (২৫) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুশরী (টান মুশরী) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. মিজান মিয়া এবং মাতার নাম মোছা. রাহেলা বেগম।ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা ও অটোরিকশা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।