ঢাকাFriday , 21 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদী হাসপাতালের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান

News Admin
August 21, 2026 8:25 am
Link Copied!

১১৫
  • ‎

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার


নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান ও হাসপাতালের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ

এইচএফপিও)-সহ সংশ্লিষ্টদের নিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবার মান ও রোগীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে ইউএনও চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তারা হাসপাতালে কেমন চিকিৎসাসেবা পাচ্ছেন, সেবার মান কেমন এবং চিকিৎসা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না—এসব বিষয়ে খোঁজ নেন।হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে ইউএইচএফপিও জানান। একই সঙ্গে হাসপাতালে কোনো ধরনের দালালের দৌরাত্ম্য যাতে না থাকে, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে বলে জানানো হয়।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে হাসপাতালের স্বাস্থ্যসেবার মান ও পরিবেশ আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।পরিদর্শনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর বাদশাহসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।