ঢাকাSunday , 16 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাইনিং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নতুন কুঁড়ি জাতীয় বিজয়ীদের বর্ণাঢ্য সংবর্ধনা

News Admin
August 16, 2026 2:26 pm
Link Copied!

৬৬

 

শাহাদাত কামাল শাকিল…


কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে জমকালো অনুষ্ঠান, অতিথিদের প্রশংসায় তরুণ ক্রীড়াবিদদের ভবিষ্যৎ

কুমিল্লা অঞ্চলের গর্বিত ক্রীড়া অর্জনকে সম্মান জানাতে গতকাল কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়াম রুমে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬” এর জাতীয় পর্যায়ের বিজয়ীদের বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে সাইনিং স্পোর্টিং ক্লাব কুমিল্লা।

মনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *মো: সাইফুল ইসলাম*, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা।

*বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:*

– *মো: কবির খান* – চেয়ারম্যান, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল ও মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব, কাউন্সিলর বিসিবি

– *বদরুল হুদা জেনু* – সাবেক পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক

– *মোঃ এমদাদুল হক এমদু* – সদস্য সচিব, জেলা ক্রীড়া সংস্থা কুমিল্লা, সাবেক ন্যাশনাল কোচ, বিসিবি

– *মো: বকতিয়ার রহমান গাজী* – জেলা ক্রীড়া অফিসার, কুমিল্লা

– *হুমায়রা কবির* – উপদেষ্টা, সাইনিং স্পোর্টিং ক্লাব, কুমিল্লা

– *হাজী মামুন হুদা* – সাধারণ সম্পাদক, জেলা কারাতে এসোসিয়েশন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক *মো: মোখলেছুর রহমান (আবু)*। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই সংবর্ধনা কুমিল্লার ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের মুহূর্ত। তরুণ ক্রীড়াবিদদের হাত ধরেই দেশের খেলাধুলা আরও এগিয়ে যাবে এবং এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা।

অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবক, কোচ, খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

পরিশেষে সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান (আবু) সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।