ঢাকাWednesday , 12 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক যুব দিবসে বুড়িচংয়ে জামায়াতের বর্ণাঢ্য যুব র‍্যালি

News Admin
August 12, 2026 4:12 pm
Link Copied!

৮৯

 

গোলাম কিবরিয়া বুড়িচং ব্রাহ্মণপাড়া বিশেষ প্রতিনিধি কুমিল্লা,


“যুব শক্তি—জাতির শক্তি, আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ, বুড়িচং উপজেলা শাখার আয়োজনে বুধবার (১২ আগস্ট) উৎসাহ-উদ্দীপনা ও তারুণ্যের প্রাণবন্ত উপস্থিতিতে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় যুব ও ক্রীড়া বিভাগের বুড়িচং উপজেলা সভাপতি মো. ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং পৌরসভার আমীর মো. তাজুল ইসলামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের কুমিল্লা উত্তরের সভাপতি মো. সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান ও সহকারী সেক্রেটারি মো. কবির হোসেন।

এ সময় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মো. জাকারিয়া খান ও সেক্রেটারি জয়নাল আবেদীন।

বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধা, নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।