ঢাকাMonday , 10 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পুকুরে পড়ে চাচা-ভাতিজা দুই শিশুর মৃত্যু

Link Copied!

৭০

মোঃ সালাম মিয়া


কুমিল্লার দাউদকান্দিতে বাড়ির পশ্চিম পাশে থাকা পুকুরের পানিতে পড়ে চাচা-ভাতিজা দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মালীগাঁও ইউনিয়নের তালেরছেও গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, ওই গ্রামের ইসমাইল মিয়াজীর ছেলে আয়ান (২ বছর ৪ মাস) এবং জাহিদুল ইসলামের ছেলে আদিল (২১ মাস)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে বাড়ির পশ্চিম পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায় শিশু দুজন। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে দাউদকান্দি মালীগাঁও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মালীগাঁও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আল-আমিন মিয়াজী বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দুই শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।

চাচা-ভাতিজা দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।