ঢাকাSunday , 16 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

News Admin
August 16, 2026 3:33 pm
Link Copied!

৪৯

জুয়েল খন্দকার নিজেস্ব প্রতিবেদক


‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া উপজেলা গেইট থেকে মাদকবিরোধী র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ব্রাহ্মণপাড়া কাঁচাবাজার হয়ে আল্লাহ ৯৯ চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে।

‎র‍্যালিতে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মুন্নী ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিতে প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশগ্রহণ করেন। এ সময় মাদকের ভয়াবহতা, মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

‎র‍্যালি শেষে আল্লাহ ৯৯ চত্বরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মাদকবিরোধী এ র‍্যালি ও সমাবেশের মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের বার্তা দেওয়া হয়।

‎রোববার বিকেল ৪টা ২০ মিনিটে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।