ফরিদপুর শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৭ বছরের কারাদণ্ড।
মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মো. হাকিম বিশ্বাস (৫৮) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট শিশুটির মা ব্যক্তিগত কাজে মধুখালী বাজারে গেলে অসুস্থ দাদা-দাদির কাছে থাকা শিশুটিকে হাকিম যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। পরদিন...
৬৪
মোঃ মাহফুজুর রহমান বিপ্লব।
ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মো. হাকিম বিশ্বাস (৫৮) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট শিশুটির মা ব্যক্তিগত কাজে মধুখালী বাজারে গেলে অসুস্থ দাদা-দাদির কাছে থাকা শিশুটিকে হাকিম যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। পরদিন শিশুটির মা বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, এ রায়ে তারা সন্তুষ্ট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।