ঢাকাFriday , 28 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ের ষোলনলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আ’লা হযরত মডেল মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস ও আলোচন সভা অনুষ্ঠিত

News Admin
August 28, 2026 3:54 pm
Link Copied!

৫৯

গাজী জাহাঙ্গীর আলম জাবির।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বাবুর বাজার এলাকায় অবস্থিত আ’লা হযরত মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭শে আগস্ট (বৃহস্পতিবার) সকালে আয়োজিত এ জুলুছকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মাদরাসা প্রাঙ্গণ থেকে শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে জুলুছটি বের করা হয়। জুলুছটি বাবুর বাজার থেকে ষোলনল, ছয়ঘড়িয়া, সোনাইসার, শিমাইল খাড়া, ষোলনল পশ্চিমপাড়া প্রদক্ষিণ শেষে পুনরায় মাদরাসা প্রাঙ্গণে এসে অংশগ্রহণকারীরা রাসূলুল্লাহ (দ.)-এর প্রশংসামূলক স্লোগান দেন এবং নাতে মোস্তফা পরিবেশনের মাধ্যমে মাদ্রাসা প্রাঙ্গন প্রাণবন্ত করে তোলেন।

জুলুসের নেতৃত্ব দেন, আ’লা হযরত মডেল মাদ্রসার অধ্যক্ষ হযরত মাওলানা আল আমিন রেজা কাদরী।
এসময় তিনি বলেন, মহান আল্লাহ তা’য়ালা নিজেই কোরআনে বলেছেন, তোমরা যদি তাঁর কাছ থেকে কোনো নিয়ামত পাও, তবে সেটাকে আনন্দ ও কৃতজ্ঞতার মাধ্যমে উদযাপন করো, শোকরিয়া আদায় করো। নবী (দ.) এর আগমন মানবজাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত। তাই, আমরা নবীর আগমন দিবসে কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন করি।

তিনি আরো বলেন, রবিউল আউয়াল মাস হচ্ছে ঈমানদারদের মাস। কারণ এ মাসেই দয়াল নবী (দ.) পৃথিবীতে শুভ আগমন করেছেন। যদি তাঁর আগমন না হতো, তবে কোনো নবুওত কিংবা রিসালাত পৃথিবীতে প্রকাশিত হতো না। তাই এই মাসে আমাদের আনন্দের কোনো সীমা নেই। জুলুছ শেষে মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আব্দুল ওয়াহাব চেয়ারম্যান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আ’লা হযরত মডেল মাদ্রাসার সেক্রেটারি মো: খোরশেদ আলম। উপস্থিত ছিলেন ডা. নজরুল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমান।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবীজি (দ.) এর আগমন বার্তা উদযাপনে শরিক হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।