ঢাকাFriday , 21 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

News Admin
August 21, 2026 4:26 pm
Link Copied!

৫০

 

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-


কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে মানিকারচর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গ্রামবাসীরা বলেন, বিগত কয়েক দশক ধরে মানিকারচর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়ে আসছে। কিন্তু একটি কুচক্রী মহলের আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটকেন্দ্রটি মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ভোটকেন্দ্র স্থাপন করা হলে মানিকারচর গ্রামের অধিকাংশ ভোটারকে ভোগান্তিতে পড়তে হবে। মানিকারচর ৫ নম্বর ওয়ার্ডে মোট ভোটার প্রায় ২ হাজার ২০০ জন। এর মধ্যে শিকিরগাঁও এলাকায় ভোটার রয়েছেন ৮৫১ জন এবং মানিকারচর গ্রামে ভোটার প্রায় ১ হাজার ৩৫০ জন। মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয়টি শিকিরগাঁওয়ের পাশে অবস্থিত।

অন্যদিকে মানিকারচর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়টি মানিকারচর গ্রামের মাঝামাঝি স্থানে হওয়ায় ওয়ার্ডের অধিকাংশ ভোটারের জন্য সেখানে গিয়ে ভোট দেওয়া সহজ। তাই সাধারণ ভোটারদের সুবিধার কথা বিবেচনা করে মানিকারচর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়েই ভোটকেন্দ্রটি বহাল রাখার দাবি জানান তাঁরা। ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা মহলের আবেদনের চেয়ে সাধারণ ভোটারদের যাতায়াতের সুবিধাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এতে ভোটাররা সহজে, নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাচন কর্মকর্তা সুরাইয়া খানম বলেন, গ্রামবাসীর দাবি যৌক্তিক হতে পারে। বিষয়টি নিয়ে আগামী শনিবার শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে ভোটকেন্দ্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।