ঢাকাFriday , 25 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত

News Admin
September 25, 2026 4:56 pm
Link Copied!

৬১

 

গোলাম কিবরিয়া বিশেষ প্রতিনিধি বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা,


কুমিল্লায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একটি পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে গৃহকর্তা মো. জাকির, তার স্ত্রী শাহিনুর আক্তার ও মেয়ে শাকিলা আক্তার গুরুতর আহত হয়েছেন। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন ১ নম্বর কালির বাজার ইউনিয়নের পশ্চিম কৃষ্ণপুর গ্রামে জাকিরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে একই এলাকার শুভ নামের এক যুবক উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি তার পরিবারকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে শুভ ও তার সহযোগীরা পরিবারটিকে হুমকি-ধমকি দিতে থাকে।

ঘটনার দিন জুনায়েদ, সোহেল, কাদের, শুভসহ কয়েকজন লাঠি-সোটা, রড, দাসহ দেশীয় অস্ত্র নিয়ে জাকিরের বাড়ির সামনে এসে গালিগালাজ করে। প্রতিবাদ করলে তারা জাকিরকে মারধর করে। জুনায়েদের লাঠির আঘাতে জাকিরের ডান হাতের কনুইয়ের নিচের হাড় ভেঙে যায়।

জাকিরকে রক্ষা করতে স্ত্রী শাহিনুর ও মেয়ে শাকিলা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এ সময় তাদের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা এবং পরনের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এতে শাহিনুরের ডান হাতের হাড় ভেঙে যায়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা শাহিনুরের কান থেকে ৮ আনা ওজনের স্বর্ণের দুল এবং শাকিলার গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। দুটির আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা করে। এ ছাড়া বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র ও ফলদ গাছপালা ভাঙচুর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে প্রাণনাশ ও ঘরবাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়ে তারা চলে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শাহিনুরকে হাসপাতালে ভর্তি রাখা হয়।

এ ঘটনায় জাকির বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নামীয় ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।