ঢাকাSunday , 27 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

পাঁচদোনায় সারের দোকানে অনিয়ম, ১০ হাজার টাকা জরিমানা

News Admin
September 27, 2026 1:18 pm
Link Copied!

৫৮

মাধবদী প্রতিনিধি: রুনা আক্তার

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সারের বিক্রির রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ভাটপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে আরও দুইজনকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিক ও মাধবদী থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে পাঁচদোনা এলাকার একটি সার ডিলারের দোকানে সার বিক্রির রশিদ যথাযথভাবে পাওয়া না যাওয়ায় কৃষি বিপণন আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়। পরে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট সার ডিলারকে সরকার নির্ধারিত মূল্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সার মজুদ ও বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া ভাটপাড়া বাজারে পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আরও দুটি মামলা করা হয়। এসব মামলায় দুইজনকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জনস্বার্থে বাজার তদারকি ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।