ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ তাজুল ইসলাম সাবেক মেম্বারকে দেখতে চান স্থানীয়রা

News Admin
September 16, 2026 4:45 pm
Link Copied!

৭২

মোঃ মোশারফ হোসেন, বুড়িচং প্রতিনিধি 
‎
‎কুমিল্লার বুড়িচং উপজেলার ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। স্থানীয়দের একটি অংশ চেয়ারম্যান পদে সাবেক সফল মেম্বার মোঃ তাজুল ইসলামকে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং মানুষের সুখ দুঃখে পাশে থাকার কারণে তিনি এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন বলে দাবি তাদের।
‎
‎মোঃ তাজুল ইসলাম বর্তমানে বুড়িচং উপজেলা বিএনপির উপদেষ্টা এবং পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সফলভাবে ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় সচেতন নাগরিকদের মতে, পীরযাত্রাপুর ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সেবা আরও কার্যকর করতে জনসম্পৃক্ত নেতৃত্ব প্রয়োজন। তাদের প্রত্যাশা, সততা, দক্ষতা ও উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন। নিজের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে মোঃ তাজুল ইসলাম বলেন, “জনগণের ভালোবাসাই আমার শক্তি। মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। আমি সবসময় সাধারণ মানুষের সুখ দুঃখের সঙ্গী হওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে চাই।
‎
‎তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে দল মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি পেশার মানুষের জন্য সমান নাগরিক সেবা নিশ্চিত এবং পীরযাত্রাপুর ইউনিয়নকে একটি উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করতে কাজ করবেন।
‎এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে। শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন কার পক্ষে যায়, তা সময়ই বলে দেবে।
‎

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।