ঢাকাWednesday , 30 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ফেনী জেলা সফর উপলক্ষে কুমিল্লা জেলার মহাসড়কে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Md. Shahriya Sikder
September 30, 2026 7:47 pm
Link Copied!

৪৬

কাজী আজিম সুমন । স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর ফেনী জেলা সফর উপলক্ষে কুমিল্লা জেলার মহাসড়কে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার প্রধানমন্ত্রীর ফেনী জেলা সফরকে কেন্দ্র করে কুমিল্লা জেলার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পারস্পরিক সমন্বয় বজায় রেখে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।