ঢাকাThursday , 3 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

News Admin
September 3, 2026 3:49 pm
Link Copied!

৫৮

 

গোলাম কিবরিয়া বুড়িচং প্রতিনিধি।।


কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বুড়িচং উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, সহ-সভাপতি মো. হাবীবুর রহমান বাবুল মাস্টার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম ও হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বুড়িচং মাদরাসার শিক্ষার্থী আবুল হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান।

বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল হোসেন ও হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. সালাহ উদ্দিন, বুড়িচং উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবং পূর্ণমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ শাহীন, সাধারণ সম্পাদক ও বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলার সুযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।