গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।। কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বুড়িচং উপজেলা শিক্ষাশক্তি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, অর্থ সম্পাদক মো. ফয়েজ, পাঠাগার সম্পাদক মো. রেজাউল করিম রাজু ও কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন। এ সময় বুড়িচং উপজেলা শিক্ষাশক্তি ঐক্য পরিষদের সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সহসভাপতি মো. হোসেন ভূঁইয়া, সেক্রেটারি...
৬৩
গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বুড়িচং উপজেলা শিক্ষাশক্তি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, অর্থ সম্পাদক মো. ফয়েজ, পাঠাগার সম্পাদক মো. রেজাউল করিম রাজু ও কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন।
এ সময় বুড়িচং উপজেলা শিক্ষাশক্তি ঐক্য পরিষদের সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সহসভাপতি মো. হোসেন ভূঁইয়া, সেক্রেটারি আবদুর রব, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, আইসিটি সদস্য ফাহিম ও জহিরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নবনির্বাচিত প্রেসক্লাব কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বুড়িচংয়ের শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
১৭/৯/২৬
বুড়িচং, কুমিল্লা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।