ঢাকাWednesday , 2 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল না হলে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

News Admin
September 2, 2026 12:36 pm
Link Copied!

৫৮

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারীরা। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে সেলফী পরিবহনের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ঘন ঘন সড়ক দুর্ঘটনার অভিযোগ তুলে পরিবহনটির রুট পারমিট বাতিলের দাবি জানানো হয়। পাশাপাশি পরিবহনটির দুর্ঘটনার ইতিহাস, যানবাহনের ফিটনেস, রুট পারমিটের বৈধতা, চালকদের ড্রাইভিং লাইসেন্স ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়গুলো তদন্তের আহ্বান জানানো হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, অনুমোদিত সংখ্যার তুলনায় বেশি গাড়ি মহাসড়কে পরিচালনা করা হচ্ছে। চালকদের বেপরোয়া আচরণ ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যা যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সেলফী পরিবহনের একটি বাসের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ২৯ আগস্ট একই স্থানে রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

স্মারকলিপি প্রদান শেষে জেলা ছাত্রদলের সহ-সভাপতি পিজুস পাইক বলেন, “মানববন্ধনের পর আজ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আন্দোলনকারীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রয়োজনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে।”

এ বিষয়ে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বিষয়টি আগামী মাসিক আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করা হবে। একই সঙ্গে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় মহাসড়কে আইন প্রয়োগ আরও জোরদার করা হবে। সমস্যা সমাধানে অগ্রগতি না হলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।