ঢাকাWednesday , 9 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

News Admin
September 9, 2026 2:42 pm
Link Copied!

৫৪

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতের তার লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ বশার মিনা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পিংগুলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বশার মিনা পিংগুলিয়া গ্রামের মৃত বাবু মিনার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,
সকালে নিজ বাড়িতে টিনের চালের কাছে কাজ করার সময় বিদ্যুতের তার লিকেজের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন বশার মিনা। পরে দ্রুত পরিবারের সদস্যরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।