ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ :

News Admin
September 13, 2026 3:50 pm
Link Copied!

৫১

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে রাসেল শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হিরনকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জয়নগর-মাজড়া বাজারের আঞ্চলিক সড়কে জাহিদ শেখের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের রফিক শেখের ছেলে।

আহতরা হলেন একই গ্রামের জীবন শেখ (২৩), হুমায়ন শেখের ছেলে এবং রনি শেখ (৩৪), মিজানুর রহমান শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রূপচাঁদা গ্রুপের মুকসুদপুর উপজেলা ডিলার আব্দুর রহমানের মালিকানাধীন নসিমনে করে রূপচাঁদা সয়াবিন তেল নিয়ে কাশিয়ানী উপজেলার বিভিন্ন খুচরা মুদি দোকানে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন রাসেল সহ তিন জন।

পথে জয়নগর-মাজড়া বাজারে আঞ্চলিক সড়কের হিরনকান্দি এলাকায় জাহিদ শেখের বাড়ির সামনে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা রাসেল শেখ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর দুজন।

নিহতের বড় ভাই ইব্রাহীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।