ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন, যুগ্ম আহ্বায়ক হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

News Admin
September 21, 2026 4:25 pm
Link Copied!

৭৯

 

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত স্বার্থ সংরক্ষণ, গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে “বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (BOMPEC)”-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি-২০২৬ গঠন করা হয়েছে।

২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বি.অ.গ.প্র.স.প/২৬-০০১ স্মারকে এক বছরের জন্য সংশ্লিষ্ট সকলের সম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশারকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই কমিটিতে মোঃ সরওয়ার হোসেন মোল্লাকে আহ্বায়ক এবং মোহাম্মদ নাজমুল হককে সদস্য সচিব করা হয়েছে।

সাংবাদিক মোঃ শাহজাহান বাশার দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি, দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার, সময় এডিশন নিউজ-এর নির্বাহী সম্পাদক এবং দৈনিক ঢাকার বার্তা অনলাইন নিউজ-এর প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্যসহ দেশের বিভিন্ন অঞ্চলের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহ্বায়ক কমিটির মেয়াদকালে দেশের বিভিন্ন প্রান্তের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা, সংগঠনের কার্যক্রম সুসংগঠিত করা এবং পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মোঃ শাহজাহান বাশার বলেন, অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের পেশাগত স্বার্থ, মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে তিনি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে চান। এ দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

নবগঠিত বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (BOMPEC)দেশের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।