ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে জরিমানা

News Admin
September 12, 2026 5:07 pm
Link Copied!

৪৩

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির।।


কুমিল্লার বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও হোটেল পরিচালনার দায়ে ‘নিউ রাজধানী হোটেল’কে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার। অভিযানের সময় সাহেবের বাজারের নিউ রাজধানী হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করতে দেখা যায়। এ সময় হোটেলের পরিবেশ ও খাদ্য পরিবেশনের বিষয়টি পরিদর্শন করে অনিয়মের সত্যতা পাওয়ায় হোটেল কর্তৃপক্ষকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এ অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনাকালে বুড়িচং থানার এএসআই মো. ফারুকসহ পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যের মান নিশ্চিত করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন বন্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।