ঢাকাMonday , 7 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন

News Admin
September 7, 2026 4:51 pm
Link Copied!

৫৫

গোলাম কিবরিয়া, বুড়িচং প্রতিনিধি।।

মিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বুড়িচং পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সাব্বির আহমেদ। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে কাজ করলেও তাঁকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন সাব্বির আহমেদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ থেকে ১২ বছর ধরে তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ধারণ করে সামাজিকভাবে কাজ করছেন। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি বুড়িচং পৌর এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত রয়েছেন।

সাব্বির আহমেদ বলেন, দীর্ঘদিন মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও তাঁকে জড়িয়ে মাদকসংক্রান্ত ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাঁকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, তাঁর ব্যক্তিগত জীবন, পারিবারিক মূল্যবোধ, সামাজিক আচরণ ও দীর্ঘদিনের কর্মকাণ্ড সম্পর্কে বুড়িচং পৌরবাসী অবগত। তাই কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যে জনগণ বিভ্রান্ত হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

মাদকসংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানিয়ে সাব্বির বলেন, মাদকের সঙ্গে প্রকৃতভাবে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা অন্য কোনো স্বার্থে মাদকবিরোধী বিষয়কে ব্যবহার করে কাউকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টারও তিনি নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি কারও ব্যক্তিগত প্রতিপক্ষ নই। আমি বুড়িচং পৌরসভারই একজন সন্তান। পৌরবাসীর মৌলিক চাহিদা, নাগরিক সুবিধা, যুবসমাজের উন্নয়ন এবং একটি নিরাপদ ও সুন্দর পৌরসভা গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”

কোনো অপপ্রচারের জবাব শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে দেওয়া হবে উল্লেখ করে তিনি ব্যক্তিগত আক্রমণের রাজনীতি পরিহার করে বুড়িচং পৌরবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।