ঢাকাWednesday , 9 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

News Admin
September 9, 2026 3:00 pm
Link Copied!

৪৯

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দুলাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার পোতাজিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার দুলাল উদ্দিন পোতাজিয়া সরকারপাড়া এলাকার মৃত আবু রোমা ও মোছা. আলেয়া খাতুনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের বিভাগীয় স্টাফ সহকারী পরিদর্শক মো. সহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল গঠন করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও পোতাজিয়া যুব সংঘ ক্লাবের মার্কেটসংলগ্ন ‘দুলাল ভ্যারাইটি স্টোর’-এর সামনে পাকা রাস্তা থেকে দুলাল উদ্দিনকে আটক করা হয়।

পরে প্রত্যক্ষদর্শী সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির কোঁচ থেকে একটি স্টার সিগারেটের খালি প্যাকেটে রাখা ৫০ পিস (৫ গ্রাম) অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুলাল উদ্দিনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুলাল উদ্দিন দীর্ঘদিন ধরে মুদি দোকানের আড়ালে গোপনে ইয়াবার ব্যবসা করে আসছিলেন। তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় এনে এলাকাকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল চন্দ্র বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে আমরা সিরাজগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে পারব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।