সমতাভিত্তিক স্থানীয় নির্বাচন নিয়ে বৈরাগ ইউনিয়নে আলোচনা সভা
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নারী, পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় নির্বাচন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. মামুন খান বলেন, একটি অংশগ্রহণমূলক ও সমতাভিত্তিক স্থানীয় নির্বাচন নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মতামত, অধিকার ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নারীদের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।...
৬৩
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা
আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নারী, পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় নির্বাচন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. মামুন খান বলেন, একটি অংশগ্রহণমূলক ও সমতাভিত্তিক স্থানীয় নির্বাচন নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মতামত, অধিকার ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নারীদের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।
সভায় বক্তারা নারী, পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।