ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

News Admin
September 11, 2026 5:18 pm
Link Copied!

৮১

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকা থেকে  মরদেহটি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান (মুকসুদপুর সার্কেল) বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে জয়নগর বাজার সংলগ্ন কাটাখালি খালে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় সনাক্তের কাজ চলছে। এছাড়া ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।  এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।