ঢাকাSaturday , 26 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

দুই জুলাই শহীদ পরিবারের পাশে কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, উপহার দিলেন অস্ট্রেলিয়ান জাতের গাভী

News Admin
September 26, 2026 2:25 pm
Link Copied!

৭০

 

‎আল আলী হোসেন জনি, স্টাফ রিপোর্টার


‎জুলাই গণঅভ্যুত্থানে নিহত কুমিল্লার মুরাদনগরের দুই শহীদ পরিবারের স্বাবলম্বী হওয়ার উদ্যোগে অস্ট্রেলিয়ান জাতের দুটি দুধেল গাভী উপহার দিয়েছেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

‎‎শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ি এলাকায় তাঁর কার্যালয়ের সামনে শহীদ পরিবারের সদস্যদের হাতে গাভী দুটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। পরে পিকআপযোগে গাভী দুটি মুরাদনগরে সংশ্লিষ্ট পরিবারের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি গাভী পালনের জন্য পৃথক দুটি ঘর নির্মাণ করে দেওয়ার কথাও জানানো হয়েছে।

‎‎উপহার পাওয়া পরিবার দুটি হলো মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের শহীদ নাজমুল কাজীর পরিবার এবং ফুলঘর গ্রামের শহীদ আবুল হোসেনের পরিবার।

‎‎জানা যায়, দৌলতপুর গ্রামের সেলিম কাজীর ছেলে নাজমুল কাজী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ১৮ জুলাই ঢাকার কাজলা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। অপরদিকে ফুলঘর গ্রামের মনির মিয়ার ছেলে আবুল হোসেন ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান।

‎‎অনুষ্ঠানে শহীদ নাজমুল কাজীর বাবা সেলিম কাজী এবং শহীদ আবুল হোসেনের স্ত্রী লাকি আক্তারের হাতে গাভী দুটি তুলে দেন এমপি মনিরুল হক চৌধুরী।

‎‎গাভী হস্তান্তর অনুষ্ঠানে মনিরুল হক চৌধুরী বলেন, বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অংশীজন। জুলাইকে বিএনপি ধারণ ও লালন করে। তিনি বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগের অংশ। তিনি জানান, শহীদ আবুল হোসেনের স্ত্রীকে চাকরির ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে পরিবারটি চাকরির পরিবর্তে দুধেল গাভী চাওয়ায় তিনি গাভী ও গাভী পালনের জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করেন।

‎‎তিনি আরও বলেন, জুলাইয়ের অসচ্ছল শহীদ পরিবারগুলো যেন তাঁর সঙ্গে যোগাযোগ করে। তিনি নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।

‎‎শহীদ নাজমুল কাজীর বাবা সেলিম কাজী বলেন, এমপি মনিরুল হক চৌধুরী আমাদের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

‎‎শহীদ আবুল হোসেনের স্ত্রী লাকি আক্তার বলেন, আমার স্বামী ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন। আমরা তাঁর মরদেহও আনতে পারিনি। পরে একজনের পরামর্শে এমপি মনিরুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জন্য গাভী ও গাভী পালনের ঘর নির্মাণ করে দিয়েছেন। তাঁর জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাঁকে নেক হায়াত দান করুন।

‎

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।