ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন

News Admin
September 13, 2026 6:58 am
Link Copied!

৫৩

মারুফ হোসেনঃ

কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বুড়িচং পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. কামাল হোসেন বলেছেন, পৌরবাসীর মতামতের ভিত্তিতে সব সমস্যা নিরসন করে বুড়িচং পৌরসভাকে সকলের বসবাসযোগ্য, আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বুড়িচং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, বুড়িচং পৌরসভা নতুন একটি পৌরসভা। এ পৌরসভার অবকাঠামো নির্মাণের পাশাপাশি নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জনগণের ভোটে নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বুড়িচং পৌরসভাকে দেশের একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, পৌরসভার সব ধরনের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। নাগরিকদের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

আসন্ন নির্বাচনে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে তিনি পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

জরুইন গ্রামের মুরুব্বি হাজী আকতার আলীর সভাপতিত্বে এবং গিয়াস উদ্দিন মাস্টারের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জরুইন গ্রামের কামাল হোসেন, ইদ্রিস পুলিশ, মাজহারুল ইসলাম, সোহেল চৌধুরী, আব্দুল্লাহ আল বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের নেতৃবৃন্দ।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।